26 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢামেক হাসপাতালে যুদ্ধাপরাধী কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালে যুদ্ধাপরাধী কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়াস উদ্দিন খান (৮০) নামে এক যুদ্ধাপরাধী কারাবন্দির মৃত্যু হয়েছে।সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষিরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা  মৃত ঘোষণা করেন। কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কেন্দ্রীয় কারাগারে থাকা যুদ্ধাপরাধী আসামি গিয়াস উদ্দিন খান। এর আগেও তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।দুই দিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিলে কারাগারে আনা হয়। এরপর আবার অসুস্থ হলে আজ তাকে ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত গিয়াস উদ্দিন খানের বাবার নাম মফিজ উদ্দিন খান। তার হাজতির নম্বর ১২১৫৯/১৯। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী