26 C
আবহাওয়া
৬:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


বিএনএ, গাজীপুর :গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় নির্মাণাধীন একটি কার্টুন ফ্যাক্টরির বহুতল ভবন থেকে পড়ে মোঃ বিল্লাল হোসেন (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলুহার গ্রামের রাজা মিয়ার ছেলে।

শনিবার(২৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান বিকেলে হঠ্াৎ করেই নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে যায় বিল্লাল হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/এম. এস. রুকন,ওজি.

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ