26 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আমেরিকাকে যে শিক্ষা নিতে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকাকে যে শিক্ষা নিতে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকাকে যে শিক্ষা নিতে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানে ব্যর্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক শিক্ষা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা, অন্যের ওপর জীবন প্রণালী চাপিয়ে দিতে হয় না।

ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আফগানিস্তানের পাশাপাশি লিবিয়া, সিরিয়া ও ইরাকে দেখেছি আমেরিকা ঐসব দেশের নাগরিকদের ওপর নিজেদের পছন্দসই জীবন প্রণালী চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতো করে জীবনযাপনে বাধ্য করতে চেয়েছে।’

ল্যাভরভ বলেন, ঐসব দেশে মার্কিন পদক্ষেপের পর গোটা বিশ্বেই সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। বেড়েছে মাদক উৎপাদনও।এছাড়া অভিবাসনের মতো সমস্যা আন্তর্জাতিক রূপ লাভ করেছে।

তিনি জাতিসংঘ সনদ লঙ্ঘন না করতেও আমেরিকার প্রতি আহ্বান জানান। গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান গোষ্ঠী। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী