25 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘আফগানিস্তান নিয়ে যুক্তরাজ্যের কিছু করার নেই’

‘আফগানিস্তান নিয়ে যুক্তরাজ্যের কিছু করার নেই’

ব্রিটিশ মন্ত্রী

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: যুক্তরাজ্যের সাবেক মধ্য প্রাচ্য বিষয়ক প্রতিমন্ত্রী এলিস্টার বার্ট বলেছেন, আফগানিস্তানে যুক্তরাজ্য সুবিধাজনক অবস্থানে নেই। খবর বিবিসি।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রীর এই মন্তব্যের অর্থ হলো- আফগানিস্তানে যা কিছু ঘটছে তাতে যুক্তরাজ্যের তেমন কিছু করার নেই।

এলিস্টার বার্ট বলেন, আফগানিস্তানে তালেবান শরিয়াহ আইন চালু করতে যাচ্ছে। এখন অন্য দেশের সরকার এটা পছন্দ না করলেও কিছু করার নেই। অর্থাৎ যারা তালেবানের শরিয়াহ আইন পছন্দ করবে না, তালেবানকে তারা কিছু করতেও পারবে না।

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনীতিবিদ এবং সরকারদের পক্ষে এটা বলা কঠিন যে, তাদের কিছু করার নেই। কারণ, কেউ এটা শুনতে চায় না। কিন্তু এটা চরম সত্য এবং বাস্তব যে , আমাদের কিছু করার সাধ্য খুব সীমিত।

উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পর আবারও আফগানিস্তানে ক্ষমতায় এসেছে তালেবানরা। দেশটির পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনি গত সপ্তাহে কাবুল দখলের পর পালিয়ে গেছেন। গত ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেন তালেবান যোদ্ধারা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত