33.1 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » পটিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল গৃহবধূর

পটিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল গৃহবধূর

পটিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল গৃহবধূর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রুমা দে (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল ৭টার দিকে পৌরসভার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ রুমা দে (৪৫) পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার শরৎ দে এর স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সকালে পুকুরে গোসল করতে যাওয়ার পর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শহর থেকে ডুবুরি দল গিয়ে যৌথভাবে পুকুরে তল্লাশি চালায়।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সকালে পুকুরে নেমে তিনি ডুবে যান। ডুবুরি দল সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার