26 C
আবহাওয়া
১২:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ১

ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মী রানী দাস (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আরও ৩ নারী গুরুতর আহত হন।

সোমবার (২৬ জুন) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষ্মী রানী দাস একই উপজেলার গাড়াগঞ্জ গ্রামের মান্য দাসের স্ত্রী। আহত তিন নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুধসর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাউল নিয়ে ওই চার নারী ব্যাটারিচালিত ভ্যান যোগে বাড়ি যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চার নারী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে লক্ষ্মী রানী দাসকে মৃত বলে ঘোষণা করে। আহত তিন নারী হাসপাতালে ভর্তি রয়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্র্যাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী