27 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু

বিএনএ, ঢামেক হাসপাতাল প্রতিনিধি: রাজধানীর গুলশানে নিজ বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ উত্তরা মটরসের কর্মকর্তা মেহদাদুর রহমান ডুরান্ড (৫০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৯ জুন গুলশানের নিজ বাসাতে তিনি দগ্ধ হন। পরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ ইমু এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত মেহদাদুর রহমান উত্তরা মটরসের ডিএমডি ছিলেন। তার বাসায় এসির থেকে কোনো কারণে আগুনে তিনি দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় ইনস্টিটিউটে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি। তার শরীর ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া ইনহেলেশন বার্ন ছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আবুল কালাম বলেন, তার বাসায় এসির থেকে আগুনে দগ্ধ হন তিনি। পরে ইনস্টিটিউটে মারা যান। বর্তমানে তার স্ত্রী-সন্তান জাপানে আছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪, আহা, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী