27 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৪ দিন বন্ধ থাকবে রাবি’র ক্লাস-পরীক্ষা

৪ দিন বন্ধ থাকবে রাবি’র ক্লাস-পরীক্ষা

রাবিতে এখনও ফাঁকা আছে ৫৪ হাজার আবেদন!

বিএনএ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত। এ উপলক্ষ্যে ২৮ মে থেকে ৩১ মে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৮ মে থেকে ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ২৭ মে বিভাগগুলোর অফিসসমূহ খোলা রাখতে বলা হয়েছে।

আগামী ২৯ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। ভর্তি পরীক্ষায় তিন হাজার নয়শত ত্রিশটি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি।

এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।

বিএনএ/সাকিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন