24 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার

কক্সবাজারে ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের লিংক রোড়ের কলেজ গেইটের সামনে থেকে ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার বিকালে কলেজ গেইটের জাহাঙ্গীরের টমটম গ্যারেজ সংলগ্ন মহাসড়কে একটি সিএনজি থেকে এসব মদ উদ্ধার করা হয়েছে ।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেজবাহ উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদে জানতে পারি একটি সিএনজি আসছে দেশীয় মদ নিয়ে। এ খবর পাওয়া মাত্রই আমরা সড়কে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করি। এর কিছুক্ষণ পর একটি সিএনজি আসে, যার ভিতর প্লাস্টিকে মোড়ানো ছিল দুটি  প্যাকেট। প্লাস্টিক খুলে দেখা যায় ভিতরে পলিথিন মোড়ানো বাংলা মদ। ততক্ষণে সিএনজি ড্রাইভার পালিয়ে যায়। তবে সিএনজি গাড়িটি জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত দেশীয় মদের পরিমাণ ৫০ লিটার, এর মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মেজবাহ উদ্দিন।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী