24 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ২১ কেজি আইসসহ আটক ৩

কক্সবাজারে ২১ কেজি আইসসহ আটক ৩


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ২১ কেজি আইস সহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। জব্দ হওয়া আইসের আনুমানিক মূল্য প্রায় ১০৫ কোটি ৪৫ লক্ষ টাকা, যা এ যাবতকালে জব্দকৃত সর্ববৃহৎ চালান।

বুধবার (২৬ এপ্রিল) মধ্যরাত সাড়ে তিনটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় কক্সবাজার ব্যাটেলিয়ন (৩৪ বিজিবি) অভিযান পরিচালনা করে আইসসহ চিহ্নিত মাদক কারবারি বুজরুখ ও তার ২ সহযোগীকে আটক করতে সক্ষম হয়।

আটক বুজরুখ মিয়া (২৮) উপজেলার বালুখালী এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে। এ ঘটনায় আটক তার অন্য দুই সহযোগী হলো, বালুখালীর আব্দুর শুক্কুরের পুত্র মোহাম্মদ ইসমাইল (২৩) ও পালংখালীর আবুল মন্ডলের পুত্র ছৈয়দুল বশর (৪০)।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির আওতাধীন পালংখালী বিওপির একটি দল বিওপির আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে বিপি-২০ এর বাংলাদেশের অভ্যন্তরে ৯০০ গজের মধ্যে পাচার চক্রের উপস্থিতি টের পেয়ে অভিযান চালায়। পাচার চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী