22 C
আবহাওয়া
৯:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে বিপুল পরিমাণে আইস উদ্ধার

টেকনাফে বিপুল পরিমাণে আইস উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবাসহ মো. আলী (৪৫) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের (ডিবি) ইনচার্জ সাইফুল আলম।

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রাকের জ্বালানি তৈলের ট্যাংকের ভেতরে লুকিয়ে অভিনব পদ্ধতিতে পাচারকালে বিপুল পরিমাণে ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।  এছাড়া মাদক কারবারি আলীকে আটক করা হয়েছে। আটক আসামি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!