26 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবি ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে হৃদয়-রায়ান

জাবি ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে হৃদয়-রায়ান


বিএনএ, জাবি : আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাইয়েদুল মুরসালিন হৃদয় সভাপতি, দর্শন বিভাগের রায়হানুল রায়ান সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপদেষ্টা মন্ডলির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও নতুন কমিটিতে রামিমা তাসনিম কুন্ডলাকে কোষাধ্যক্ষ করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ৪৬ ব্যাচের মুনিবুল আলম মৃন্ময়, ওয়াহিদ তওসিফ অনিক, রমজান আলী আকাশ, তাওহীদুল ইসলাম জিহাদ, শাহীন ঢালী, ফাবিহা সি আতিয়া, তাহমিনা নিপুন, তামান্না ইসরাত মীম ও ইসরাত জাহান নওশীন পিংকি। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আলী আক্কাছ আকাশ, মহিবুর রহমান শুভ, তানভীর হাসান রাব্বী, সারোয়ার ইসলাম শিমুল, ওয়াসিফ মাহমুদ সিয়াম, ইসরাফিল আহমেদ, মো. মোহিদুল ইসলাম, নাইম খান ও জাহিদ বিন মোস্তফা নীল।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৪৮ ব্যাচের ইশরাক জ্যোতি জাফরিন উষ্ণ, নাফিসা মানিক উর্মি, সানজিদা মীম, আফসানা মোস্তাক মীম, আদনান রাজবীর, আবু রাহাত, আলামিন মিয়া, সোহান মিয়া, আদনান সাইফ শোয়েব, রাসেল আকন্দ ও এস. এম. নাহিদ হাসান সজীব।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রায়হানুল রায়ান বলেন, ‘ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতিতে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও সম্মানের। সেই সাথে এখানে আমার দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের সর্বোচ্চ  সহযোগীতা করাই হবে আমার প্রধান লক্ষ্য। সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য কাজ করে যাবে নতুন কমিটি। সবার সহযোগীতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা আদর্শ সমিতি হিসেবে পরিচিত হবে ইনশাআল্লাহ। ‘

জেলা সমিতিকে আরো কার্যকরীর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

বিএনএ/সানভীর/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি