24 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, তাদের আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা পৃথিবীর বিভিন্ন দেশে, যে যেখানে আছে সেখানেই আমরা যোগাযোগ করছি। তাদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের চেষ্টা করছি। মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কালরাত গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। পৃথিবীর যেখানে গণহত্যা হয়েছে এবং বাংলাদেশের এই গণহত্যা ছয় ঘণ্টার মধ্যে নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা ও বিজয় উদযাপনের পাশাপাশি আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে কাজ চলছে।

এর আগে সকাল ৮টায় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে‌। বিউগলে বেজে উঠে করুণ সুর।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী