25 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গুগল ডুডলে স্বাধীনতা দিবস

গুগল ডুডলে স্বাধীনতা দিবস

গুগল

বিএনএ ডেস্ক: আজ ২৬ মার্চ বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত দিন এটি। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন গুগল। শনিবার রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করেছে।

ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাংলাদেশ থেকে যে কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকা সংবলিত দৃষ্টিনন্দিত এ ডুডল দেখতে পাবেন। আর এর উপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৩’। আর তাতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন, কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন