30 C
আবহাওয়া
৬:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে

কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, কক্সবাজার: বুধবার (২৫ ফেব্রুয়ারি) আনুমুানিক রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে এন আলম নামের সদ্য নির্মিত একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুন ধরার ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দল ছাড়াও সেনা, বিমান ও নৌবাহিনীর লোকজন সহ মোট ১০ টি ইউনিট কাজ করেছে।

এলাকাবাসীরা জানিয়েছেন, বিস্ফোরণের আগে কয়েক ঘণ্টা ধরে গ্যাস লিকেজের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আতঙ্কিত লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে বার্ন ইউনিট না থাকায় গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে পাঠানো আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—চকরিয়া উপজেলার সিকদারপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে সাকিব (২৪), রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সিরাজ (২৪), কলাতলী এলাকার মৃত মো. জাকারিয়ার ছেলে আব্দুর রহিম (৪৫) এবং আদর্শ গ্রামের আবদুর রশিদের ছেলে মোতাহের (৪৫)।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু