32 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

বিএনএ, ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না, আমি পুলিশকে বলব আরো এ্যক্টিভ হতে।’ খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় আরো জানান, সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে।

সাধারণত ভোররাতে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। এজন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। আশুলিয়া, সাভার ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছেন। এছাড়া কৃষি জমি রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরসহ পুলিশ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত