25 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়েছে ৭ বসতঘর

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়েছে ৭ বসতঘর

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়েছে ৭ বসতঘর

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ের মুহুরি প্রজেক্ট এলাকায় অগ্নিকাণ্ডে ৭ টি বসতঘর পুড়ে গেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের  মুহুরি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থরা হলেন একই বাড়ির আবু তাহের, রুহুল আমিন, সোহাগ, হেন্জু, আনোয়ারুল ইসলাম, সাইদুল ইসলাম ও জামাল উদ্দিন।

এলাকার বাসিন্দা আবু তাহের জানান, তার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুল হক জানান, বাড়ির সবাই অত্যন্ত দরিদ্র। গায়ের কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি। এক বেলা খাবারের পয়সাও নেই কারো কাছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুল হক জানান, খাবারের জন্য নগদ ৫ হাজার টাকা সহায়তা করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার চেষ্টা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, উপস্থিত আপদকালীন সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছু কম্বল ও প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা করেছি। কি করা যায় স্থানীয় চেয়ারম্যানের সাথে আলোচনা করে দেখছি।

বিএনএ/ আশরাফ উদ্দিন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের