24 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফাদার হিলারিয়ান হেইগি এখন সাঈদ আবদুল লতিফ

ফাদার হিলারিয়ান হেইগি এখন সাঈদ আবদুল লতিফ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি

যুক্তরাষ্ট্রের ক্যালেফোর্নিয়ার  শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নামকরণ করেছেন  সাঈদ আবদুল লতিফ।

সাঈদ আবদুল লতিফ মনে করেন, সকলে মুসলিম হিসেবে  জন্মগ্রহণ করে এবং বড় বড় হয়ে পিতা মাতার অনুসরণে অন্য ধর্মের অনুসারি হয়। পবিত্র কোরানের আয়াত অবলম্বনে হেইগি তার ব্লগ পোস্টে লিখেছেন, ‘যেহেতু আমরা জন্মের আগে একমাত্র আল্লাহরই উপাসনা করতাম এবং তাঁর কাছে আত্মসমর্পণ করতাম তাই এটি সত্যিই আমার কাছে বাড়ি ফেরার মতো।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ফাদার হেইগির ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।ইসলাম বিষয়ে ফাদার হিলারিয়ান হেইগির আগ্রহ অনেক পুরনো। আজ থেকে প্রায় ২০ বছর আগে হেইগি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন। তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।  নিজের নামকরণ করেন সাঈদ আবদুল লতিফ।

মুসলিম সম্প্রদায় উষ্ণ স্বাগত জানিয়েছে উল্লেখে করে হেইগি ওরফে আব্দুল লতিফ বলেন, ‘মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনোই দেখিনি।’

সূত্র : Top Christian Priest Hilarion Heagy Converts To Islam

 

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী