29 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অল্পের জন্য রক্ষা পেলেন ১২০০ ট্রেনযাত্রী

অল্পের জন্য রক্ষা পেলেন ১২০০ ট্রেনযাত্রী

অল্পের জন্য রক্ষা পেলেন ১২০০ ট্রেনযাত্রী

বিএনএ, গাজীপুর: হঠাৎ ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১২০০ ট্রেনযাত্রী। এতে বন্ধ হয়ে গেছে টঙ্গী-জয়দেবপুর রুটের রেললাইন। রোববার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে টঙ্গী-জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী থেকে ছেড়ে জয়দেবপুর আসার পথে লাইনের মধ্যে লাল পতাকা দেখে দ্রুত থেমে যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুপুরের দিকে হঠাৎ রেললাইনের ১০ গজের মতো লাইন বেঁকে গেছে। স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেললাইনের ওপর লাল পতাকার নিশান উড়িয়ে দেয়। দুপুর ২টা ১০ মিনিটের দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে থেমে যায়। এতে রক্ষা পায় ট্রেনে থাকা প্রায় ১২০০ যাত্রীর প্রাণ।

বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, লাল পতাকা দেখে আমি ট্রেনটি হঠাৎ থামিয়ে দিই। এতে ট্রেনে থাকা যাত্রীরা রক্ষা পায়। রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার কারণে লাইনটি বেঁকে যেতে পারে। তবে তদন্তে সত্য ঘটনা বের হয়ে আসবে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, হঠাৎ লাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি রেললাইন বন্ধ রয়েছে। অপর লাইনে ট্রেন চলছে। ক্ষতিগ্রস্ত লাইন ঠিক হওয়ার পর দুই লাইনে ট্রেন চলবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী