24 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সেন্টমার্টিনে পর্যটক জাহাজে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

সেন্টমার্টিনে পর্যটক জাহাজে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৪ শিক্ষার্থী বহিষ্কার

বিএনএ,কক্সবাজার: সেন্টমার্টিনে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা করেছেন।মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সেন্টমার্টিন থেকে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ যোগে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেন্টমার্টিন থেকে কক্সবাজার গমনকারী পর্যটকদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন দুইজন ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশি করতে চাইলে তারা অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে সন্দেহের মাত্রা আরও বেড়ে গেলে তাদের সাথে থাকা কালো রংয়ের একটি ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুইজনই দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত।

আটককৃতরা হলো- হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম পানখালি এলাকার তোফাজ্জল আহমেদের ছেলে মো. ইউসুফ (২০) ও হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. সিরাজুল মোস্তফা (২৬)।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী