26 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চসিক নির্বাচন: যে কেন্দ্রে ভোট দেবেন রেজাউল-শাহাদাত

চসিক নির্বাচন: যে কেন্দ্রে ভোট দেবেন রেজাউল-শাহাদাত

চসিক নির্বাচন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী কে কোথায় ভোট দেবেন তা জানতে উৎসুক নগরবাসী।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় বাবা-মা’র কবর জেয়ারতের মধ্য দিয়ে চসিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোট দিবেন। এর আগে বহদ্দারহাটস্থ নিজ বাড়ির পাশে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হবেন।

তাছাড়া আচরণবিধি মেনেই নেতা-কর্মীরাও সঙ্গে উপস্থিত থাকবেন বলে জানান মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারি মো. ইলিয়াছ উদ্দিন।

অন্যদিকে, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সকালে মা শায়েস্তা খানমকে কদমবুচি করে চকবাজার বিএড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ঐ কেন্দ্রে কিছু সময় কাটানোর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি মো. মারুফ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিটি নির্বাচনে মেয়র পদে প্রধান দুই দলের দুই প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। ৪১ টি সাধারণ ওয়ার্ডে ১৭২ জন ও ১৪ টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন কাউন্সিলর প্রার্থী।

এবার নগরীর ৭৩৫টি ভোট কেন্দ্রের ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি