27 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফের মার্কিন যুদ্ধজাহাজে করোনার হানা

ফের মার্কিন যুদ্ধজাহাজে করোনার হানা


বিএনএ, বিশ্বডেস্ক : করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর একটি মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ আমেরিকায় মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জাহাজটিতে একশর বেশি সেনা রয়েছে।

মার্কিন নৌবাহিনী শুক্রবার জানিয়েছে যে, যুদ্ধজাহাজ ইউএসএস মিলওয়াউকি আপাতত গুয়ানতানামো বে নেভাল স্টেশনে অবস্থান করছে, জাহাজটিকে এখনই দক্ষিণ আমেরিকায় মোতায়েন করা হচ্ছে না। নিকটবর্তী নৌ ঘাঁটি মেপোর্ট থেকে সেখানে একটি জাহাজ মোতায়েন করা হয়েছে এবং ১৪ ডিসেম্বর জাহাজটি আমেরিকার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দিকে রওনা করেছে।

মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজের যে সমস্ত সেনা করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে জাহাজের কত সেনা করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে মার্কিন নৌবাহিনীর ওই বিবৃতিতে তা পরিষ্কার করা হয় নি।

বিবৃতিতে জানান হয়েছে, সংক্রমিত সেনা সদস্যদের কয়েকজনের মধ্যে সামান্য কিছু লক্ষণ দেখা যাচ্ছে তবে তারা করোনাভাইরাসের কোন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত নয়।

২০১৯ সালের শেষদিক থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ে এবং এ পর্যন্ত আমেরিকাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী