28 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাড়ি চালাতে চালাতেই সন্তান জন্ম !

গাড়ি চালাতে চালাতেই সন্তান জন্ম !

গাড়ি চালাতে চালাতেই সন্তান জন্ম !

বিএনএ ডেস্ক :  গাড়ি চালাতে চালাতেই সন্তানের জন্ম দিলেন একজন মা! ঘটনাটি যুক্তরাষ্ট্রের ।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ফিলাডেলফিয়ার বাসিন্দা ইয়েইরান শেরি (৩৩) ও তার স্বামী কিটিং শেরি (৩৪) তাদের তিন বছর বয়সী ছেলেকে প্রিস্কুলে দিয়ে ফিরছিলেন। অন্তঃসত্ত্বা ইয়েইরান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাস্তার মধ্যেই ইয়েইরান বুঝতে পারেন তার সন্তান প্রসবের সময় চলে এসেছে। কিন্তু রাস্তায় তখন ভীষণ যানজট ছিল।
 তবে ইয়েইরান মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেন, আর অপেক্ষা সম্ভব নয়, এখানেই হবে তার সন্তানের জন্ম।
এই অবস্থায় যে খুব শিগগিরই যে হাসপাতালে পৌঁছনো যাবে না বুঝতে পারেন তিনি। বাধ্য হয়ে হাসপাতালের গন্তব্য সেট করে গাড়িটি অটোপাইলট মোডে রেখে স্ত্রীকে সাহায্য করতে শুরু করেন কিটিং শেরি।
 
হাসপাতালে গাড়ি পৌঁছানোর আগেই ফুটফুটে একটি কন্যার জন্ম দেন ইয়েইরান। তখনও তার অ্যাম্বিলিক্যাল কর্ড কাটা হয়নি।হাসপাতালের নার্স এসে গাড়িতেই নাড়ি কাটেন। নাড়ি কাটার সময়ও ইয়েইরান চালকের আসনেই ছিলেন।
 
এদিকে, হাসপাতালের নার্সরা শিশুটির নাম রেখেছেন টেসলা বেবি। বাবা-মা অবশ্য ভাল নাম রেখেছেন মেইভ লিলি। তবে ডাক নাম রাখা হয়েছে টেস।
বিএনএ/ ওজি
 

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত