27 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় মিগ-২১, পাইলট নিহত

মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় মিগ-২১, পাইলট নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতীয় বিমানবাহিনীর মিগ ২১ দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। শুক্রবার রাজস্থানে এ দুর্ঘটনা ঘটে। চলতি বছরে এ নিয়ে পঞ্চমবার ভেঙে পড়ল মিগ বিমান।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ প্রশিক্ষণ চলাকালে ওয়েস্টার্ন সেক্টরে বিমানটি ভেঙে পড়ে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ বিমান পেয়েছিল ভারতীয় বিমান সেনারা। গত ৬০ বছরে ২০০ পাইলটের মৃত্যু হয়েছে মিগ-২১ দুর্ঘটনায়।  প্রায় ৪০০ বার বিমান দুর্ঘটনায় পড়ে এ মিগ-২১।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী