27 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফ্রান্স ও যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

ফ্রান্স ও যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড


বিএনএ, বিশ্বডেস্ক : শুক্রবার যুক্তরাজ্য ও ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এ রেকর্ড হলো। খবর এএফপির।

যুক্তরাজ্য সরকার জানায়, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২২ হাজার ১৮৬ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারও দেশটি আক্রান্তে রেকর্ড করে। তবে পরদিন এ সংখ্যা আরও ২ হাজার বাড়ে।

দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ১ লাখ ৪৭ হাজার ৮৫৭ জন প্রাণ হারিয়েছে।

আগের সপ্তাহের তুলনায় গত ৭দিনে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যাও অনেক বেড়ে গেছে।

এ দিকে ফ্রান্সে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ১২৪ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে সর্বোচ্চ চূড়ায় যাওয়ায় এ ক্ষেত্রে দ্বিতীয় দিনের মতো এ রেকর্ড সৃষ্টি হলো।

ফ্রান্সে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রায় ১৬ হাজার ১৭৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩ হাজার ২৫৪ জন জরুরি সেবা ইউনিটে রয়েছে।

মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে দেশটিতে প্রায় ১ লাখ ২২ হাজার ৪৬২ জন প্রাণ হারিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী