27 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » যে কারণে পুতিনের প্রশংসায় ভাসলেন ইমরান খান

যে কারণে পুতিনের প্রশংসায় ভাসলেন ইমরান খান


বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বনবী (সা.) সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান। প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, নবী মুহাম্মাদ [সা.]-এর অবমাননাকে কখনও ‘বাক স্বাধীনতার চর্চা’ বলে মেনে নেয়া যায় না।

তিনি বৃহস্পতিবার মস্কোয় তার বার্ষিক সংবাদ সম্মেলনে আরো বলেন, “নবীর [সা.] অবমাননা ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামের অনুসারীদের ধর্মীয় অনুভূতে আঘাত হানার শামিল।” রুশ প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে বিশ্বে উগ্রবাদ ও ঘৃণা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট পুতিনের এ বক্তব্য সমর্থন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লিখেছেন, “আমি প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি যিনি আমার এই বার্তাকে সমর্থন করেছেন যে, মহানবী (সা.)এর অবমাননা কোনো অবস্থায় ‘মত প্রকাশের স্বাধীনতা’ নয়। আমাদের উচিত [পুতিনের] বার্তাটি অমুসলিম নেতাদের সামনে তুলে ধরা যাতে ইসলাম-ভীতি ছড়িয়ে দেয়ার অপচেষ্টা প্রতিহত করা যায়।”(পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী