23 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় চট্টগ্রামে পুলিশ সদস্যের মৃত্যু

করোনায় চট্টগ্রামে পুলিশ সদস্যের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মো. জহিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬:০৫ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে তিনি ৬ ডিসেম্বর করোনাভাইরাসে সংক্রমিত হন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে অদ্যবধি দক্ষতা ও সুনামের সাথে চাকরি করেছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সাহাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।

বিএনএনিউজ/আমিন/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার