22 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অন্যায়ভাবে চাপ প্রয়োগ করলে নাম প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

অন্যায়ভাবে চাপ প্রয়োগ করলে নাম প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান


বিএনএ, ঢাকা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আগামী দিনে যারা দুদকের ওপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবেন তাদের নাম প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চেয়ারম্যান বলেন, দুর্নীতিগ্রস্তদের ওপর চাপ বেশি আসে। তবে যারা সৎ থাকেন তাদের ওপর চাপ কম পড়ে। তিনি সতর্ক করে বলেন, ‘আগামী দিনগুলোতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবেন, আমরা তাদের নামও প্রকাশ করে দেব।’

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। তবে কালো টাকার প্রভাব এবারও থাকতে পারে। তিনি উল্লেখ করেন, সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা, এটি কোনো লাভজনক পদ নয়। তাই নির্বাচনে অর্থের প্রভাব কমাতে সাংবাদিকদেরও চিন্তা করতে হবে।

প্রার্থীদের সম্পদ বিবরণী দাখিল প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, যদি প্রার্থীদের সম্পদ আগে দুদকে জমা দিতে বাধ্য করা হয়, তবে একটি টাস্কফোর্স গঠন করে তা যাচাই করা সম্ভব হবে।

দুর্নীতি প্রতিরোধে তিনি বলেন, সিঙ্গাপুর দুর্নীতি দমনে সফল একটি দেশ। সেখানে প্রতিটি সরকারি অফিস দুর্নীতি প্রতিরোধে কাজ করে। বাংলাদেশেও দুদক একই দায়িত্ব পালন করছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করেছে এবং তা নিষ্পত্তি হয়েছে। ফলাফলের দায় দুদকের নয়।

মামলা নিষ্পত্তি প্রসঙ্গে তিনি জানান, রাজধানীতে বিশেষ জজ আদালতের সংখ্যা মাত্র ১১টি। এত মামলার রায় দেওয়া সম্ভব নয়। তাই আদালতের সংখ্যা বাড়ানো জরুরি। এ বিষয়ে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল কাজ করছেন বলে তিনি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!