26 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সারাদেশে অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

সারাদেশে অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

ভর্তি

বিএনএ ডেস্ক ঢাকা: দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলবে।

গত ১৬ নভেম্বর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো সরকারি মাধ্যমিকের পাশপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন এবং কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। সরকারি মাধ্যমিকে লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারিতে লটারি হবে ১৯ ডিসেম্বর।

ভর্তির আবেদনপত্র শুধু httpgsa.teletalk.com.bd-এই ঠিকানায় পাওয়া যাবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি হিসেবে ১১০ টাকা দিতে হবে।

ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (তিনটি ফিডার শাখাসহ) তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।

এছাড়াও সারাদেশের আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। এছাড়া www.dshe.gov.bd এর secondary circularorder9 www.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী