27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডাকাতচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজিও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব৭।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রেজাউল করিম (২৪), মো. ফজল করিম (২১), মো. ফরহাদ (১৮) এবং মো. মমিন উদ্দিন (২৩)। তারা সকলেই জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, তারা সংঘবদ্ধ একটি চক্র। চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিত। পাশাপাশি তারা মাদক কেনাবেচাও করতো। তাদের জোরারগঞ্জ থানায় পাঠানো হয়েছে বলে জানায় র‌্যাব।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর