23 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার

খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার

সূর্যগ্রহণ

খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আজ মঙ্গলবার(২৫ অক্টোবর)।মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দেশের নানা প্রান্তে। দুপুরের পর গ্রহণ শুরু হবে। তা স্পষ্ট দেখা যাবে সূর্যাস্তের ২ ঘণ্টা আগে থেকে। সূর্যাস্ত পর্যন্ত গ্রহণ দেখতে পাবেন মানুষ। ভারত ছাড়া ইউরোপ, মিডল ইস্ট, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে গ্রহণ দেখা যাবে।

তবে কলকাতা ও  বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গ্রহণের দৃশ্য না-ও দেখা যেতে পারে। আকাশ মেঘলা থাকলে সূর্য দৃশ্যমান হবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গ্রহণ আন্দামান নিকোবার এবং উত্তরপূর্ব ভারতের কিছু অংশ (আইজল, ডিব্রুগর, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিবসাগার, শিলচর) ছাড়া সারা ভারতে দৃশ্য। গ্রহণ মোক্ষ (সমাপ্তি) ভারতীয় সময় অনুযায়ী সূর্য অস্তের পরে হওয়ার কারণে ভারতবর্ষে অদৃশ্য।

ভারতীয় সময় অনুযায়ী

গ্রহণ স্পর্শ (আরম্ভ)– দুপুর ২টো ২৯ মিনিট।

গ্রহণ মধ্য– বিকেল ৪টে ৩০ মিনিট।

গ্রহণ মোক্ষ (সমাপ্ত)– সন্ধ্যা ৬টা ৩২ মিনিট।

গ্রহণকাল– ৪ ঘণ্টা ৩ মিনিট।

সূত্র : আনন্দবাজার

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!