31 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বাকলিয়ায় মার্কেটে আগুন

বাকলিয়ায় মার্কেটে আগুন

টঙ্গীতে মার্কেটে আগুন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বাকলিয়া তুলাতলী এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তুলাতলী জামাই বাজার এলাকার আলী মার্কেটে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে ২টায় ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

লামার বাজার ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার সোহেল রানা বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুপুর পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ