বিএনএ, ঢাকা: এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
অপর দুজন হলেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।তাদের বিরুদ্ধেও বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক দখল করে নেয়। সব মিলিয়ে তারা একসঙ্গে ৮টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়।
উল্লেখ্য, চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
বিএনএ/ ওজি
![]()

