31 C
আবহাওয়া
৪:১৯ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইতালিতে বাংলাদেশি যুবক অভির খণ্ডিত লাশ উদ্ধার

ইতালিতে বাংলাদেশি যুবক অভির খণ্ডিত লাশ উদ্ধার


বিএনএ ডেস্ক: ইতালিতে বাংলাদেশী যুবক সাগর বালা (২২) ওরফে অভির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। উদ্ধারকৃত সাগর বালা অভি রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ধার দেনা করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যান সাগর বালা অভি। ইতালিতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন সাগর। পরে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভির মৃত্যুর খবর পান পরিবারের লোকজন। খবরটি জানান নিহত অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার।

নিহতের বাবা কুমোদ বালা জানান, হত্যাকাণ্ডের ঘটনার প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন স্থানে তল্লাশিসহ ইতালিয়ান পুলিশ কাজ শুরু করেছেন। অভির মরদেহের পাশ থেকে তার ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করে ইতালির পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তাদের সহযোগিতা করা হবে।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ