29 C
আবহাওয়া
২:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নবীন সদস্য সংগ্রহে ইবি রিপোর্টার্স ইউনিটির পরীক্ষা অনুষ্ঠিত

নবীন সদস্য সংগ্রহে ইবি রিপোর্টার্স ইউনিটির পরীক্ষা অনুষ্ঠিত


বিএনএ, ইবি: মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র ২০২২-২৩ বর্ষের সহযোগী সদস্য সংগ্রহের মৌখিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’তে ‘রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে নবীন সদস্য সংগ্রহের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং সেশনের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সময় ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান নাহিদ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম আদনান এবং কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম। এছাড়া সার্বিক সহায়তা ছিলেন জীম আহমেদ, সোহান সিদ্দিকী, শাহিন আলম, ফারহানা নওশিন তিতলী, মাথিয়া ঐশী, শাহরিয়ার কবির রিমন, সামি আল‌ সাদ ও জাহিদ।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মুরতুজা হাসান নাহিদ বলেন, প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভাইভা ও লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ মেধাবীদের সদস্য হিসেবে গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/তারিক/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী