26 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মমেক করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

মমেক করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটেআরও নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আটজন মারা যান। গত ২৪ ঘণ্টায় ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে মারা যাওয়াদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ময়মনসিংহের একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের চারজন, নেত্রকোনার তিনজন এবং টাঙ্গাইলের একজন রয়েছে।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০০ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী