25 C
আবহাওয়া
৯:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে চালু হচ্ছে মৃত্যুদণ্ড ও হাত কাটার বিধান

আফগানিস্তানে চালু হচ্ছে মৃত্যুদণ্ড ও হাত কাটার বিধান

আফগানিস্তানে চালু হচ্ছে মৃত্যুদণ্ড ও হাত কাটার বিধান

বিএনএ বিশ্ব ডেস্ক: আফগানিস্তানে মৃত্যুদণ্ড ও হাত-কাটার মতো কঠিন শাস্তি বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে তালেবান। বর্তমানে কারাগারের দায়িত্ব পাওয়া তালেবানের ধর্মীয় পুলিশের সাবেক প্রধান মোল্লা নুরুদ্দিন তুরাবি বলেন, নিরাপত্তার জন্য অঙ্গহানির মতো শাস্তি প্রয়োজনীয়। যারা চুরি করবে এবং তা সাক্ষ্যপ্রমাণ দিয়ে প্রমানিত হলে হাত কেটে দেয়া হবে। কঠোর শাস্তি সত্ত্বেও টেলিভিশন, মোবাইল ফোন ব্যবহার, ছবি ও ভিডিও নির্মাণের অনুমোদন দেয়া হবে বলেও জানান তিনি।

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা এই তালেবান নেতা বলেন, সাজা প্রকাশ্যে নাকি আড়ালে দেয়া হবে, তা নিয়ে তালেবান মন্ত্রিসভায় আলোচনা হচ্ছে। এ সংক্রান্ত নীতি নির্ধারণ করা হচ্ছে। এর আগের আমলে তালেবানের সাজার ধরণ নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, তা উড়িয়ে দিয়ে তুরাবি বলেন, আইন কেমন হওয়া উচিত, তা নিয়ে কেউ কিছু বলেনি। এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

গেল ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর আগের মেয়াদের চেয়ে শাস্তির ব্যাপারে তাদের সুর অনেকটা নরম দেখা গেছে। তালেবানের কাবুল নিয়ন্ত্রণ নেয়ার আগে বালখে তাদের বিচারক হাজি বদরুদ্দিন বলেন, ইসলামিক আইনের আক্ষরিক ও কঠিন ব্যাখায় সমর্থন করছেন। শরিয়ায় এটি পরিষ্কার বলে দেয়া আছে, যারা ব্যাভিচার করবে—হোক তারা নারী কিংবা পুরুষ—তাদের প্রকাশ্যে একশটি বেত্রাঘাত খেতে হবে। কিন্তু যারা বিবাহিত হওয়ার পরেও এমন অপরাধে যুক্ত থাকবে, তাদের পাথর ছুড়ে হত্যা করা হবে।

১৯৯০-এর দশকে তালেবানন শাসনামলে কাবুল স্টেডিয়াম কিংবা বড় কোনো মাঠে এ ধরনের সাজা কার্যকর করা হতো।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ