28.3 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - জুন ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা


বিএনএ,কক্সবাজার:  ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার পৌঁছেছেন।সোমবার (২৫ আগস্ট) তিনি সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

উখিয়ার ইনানীতে ‘হোটেল বে ওয়াচে’ রোববার (২৪ আগস্ট) ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক ৩ দিনের এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি। শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা।

তিন দিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে জোর দেয়া হবে বলে জানা গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ