27 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নির্মাণাধীন ছাত্রাবাস থেকে পড়ে দুই শ্রমিক নিহত

নির্মাণাধীন ছাত্রাবাস থেকে পড়ে দুই শ্রমিক নিহত


বিএনএ ডেস্ক :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নির্মাণাধীন  ছাত্রাবাসে কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন। শুক্রবার (২৫ আগস্ট) সকালে নির্মাণাধীন বিশ্ববিদালয়ের শেখ রাসেল হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন রাজশাহীর গোদাগাড়ীর বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (২৭) ও চাঁপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর বাগানপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে তুহিন (২৫)। আহত রবিউল আওয়াল (৩০) চাঁপাইনবাবগঞ্জের চর অনুপনগর পশ্চিমপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের ৯ তলার বাইরের অংশে কাজ করছিলেন শ্রমিকরা। তারা দড়ি ঝুলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এসময় হঠাৎ দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান তিন নির্মাণশ্রমিক। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। দুর্ঘটনার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের