28 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রিগোজিনকে নিয়ে মুখ খুললেন পুতিন

প্রিগোজিনকে নিয়ে মুখ খুললেন পুতিন

প্রিগোজিনকে নিয়ে মুখ খুললেন পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : ওয়াগনারের প্রধান ইভজেনি প্রিগোজিন নিয়ে মুখ খুলেছেন রুশ প্রেসেডিন্টে ভ্লাদিমির পুতিন। পাশাপাশি নিহতদের প্রতি জানিয়েছেন সমবেদনা।

পুতিন তার বক্তব্যে বলেন, প্রিগোজিনকে সেই ১৯৯০ সাল থেকে আমি চিনি। তিনি জটিল ভাগ্যের মানুষ ছিলেন ও জীবনে গুরুতর ভুল করেছিলেন। কিন্তু তিনি সঠিক ফলাফল অর্জন করেছিলেন। প্রিগোজিন একজন মেধাবী মানুষ ও মেধাবী ব্যবসায়ী ছিলেন।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি যতদূর জানি তা হলো একদিন আগে সে আফ্রিকা থেকে ফিরেছিলেন। কিছু কর্মকর্তার সঙ্গে দেখাও করেছেন। তবে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে প্রিগোজিনের মৃত্যুর পেছনে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। তাদের মতে, গত জুনে পুতিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার পর থেকেই এমন ভয়ংকর পরিণতি ‘অনিবার্য’ হয়ে পড়েছিল প্রিগোজিনের জন্য।

বুধবার একটি প্লেন বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধানের মৃত্যুর পর একটি ব্রিকস সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিক ওই সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বললেও ওয়াগনার প্রধানের মৃত্যুর বিষয়ে তাকে কোনো কথা বলতে শোনা যায়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন