26 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সড়কের বিটুমিনবাহী গাড়ির আগুনে দগ্ধ চালকের মৃত্যু

সড়কের বিটুমিনবাহী গাড়ির আগুনে দগ্ধ চালকের মৃত্যু

সড়কের বিটুমিনবাহী গাড়ির আগুনে দগ্ধ চালকের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ :  ময়মনসিংহের শম্ভুগঞ্জে চলন্ত বিটুমিনবাহী গাড়ি উল্টে দগ্ধ চালক শাহজাহান মিয়া (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চালক শাহজাহান জেলার সদর উপজেলার রশিদপুর এলাকার শহীদ মিয়ার ছেলে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২৪ আগস্ট) সকালে চালক শাহজাহান মিয়া সড়কের বিটুমিন নিয়ে যাচ্ছিল। শম্ভুগঞ্জ মোড়ে চাকা ফেটে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। চালক গাড়ি থেকে লাফিয়ে নামার সময় দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। পরে স্থানীয়রা দগ্ধ শাহজাহানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মিয়া মারা যায়।

ওসি আরও বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেয়নি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি