25 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্ত আলোচনা করে নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্ত আলোচনা করে নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক: রাত ১২টার পর ওষুধের দোকান বন্ধের এই নির্দেশনা দেয়া  হয়নি। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে হাসপাতাল বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, সিটি করপোরেশন যদি এটা বলে থাকে, তাহলে আলোচনা করা হবে। এই সিদ্ধান্ত তারা আলোচনা করে নেয়নি।

গত ২২ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এক বিজ্ঞপ্তি দিয়ে ওষুধের দোকান বন্ধের সময়সীমা নির্ধারণ করে দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসি এলাকায় ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। হাসপাতালের নিজস্ব ওষুধের দোকান খোলা থাকবে রাত ২টা পর্যন্ত।

বক্তব্যে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। রোগীর সঙ্গে ডাক্তার কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে পাঠ্যবইয়ে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। উন্নত চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।

জাহিদ মালেক বলেন, শিক্ষকের হার অনেক কম। অধ্যাপকের তুলনায় অর্ধেক। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে। করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে বলেও জানান জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গবেষণায় গুরুত্ব দেয়া হচ্ছে। এর জন্য ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের