25 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের

বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন  শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন।   জানা গেছে, জনপ্রতি সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তবে যেসব শিক্ষার্থী বছরে এক লাখ ২৫ হাজার ডলারের কম আয় করেন তারাই কেবল পাবেন এ সুবিধা।

হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব পরিবারের সত্যিকার অর্থের প্রয়োজন তাদের লক্ষ্য করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মধ্যবিত্ত পরিবারগুলো করোনা মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া, শিক্ষার্থীদের ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানো হয়েছে। এতে মানুষের মধ্যে স্বস্তি আসবে। চাপ কমবে ঋণের। মার্কিন শিক্ষা বিভাগ জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে ৮০ লাখ ঋণগ্রহীতা সরাসরি সুবিধা পাবে। অন্যদের আবেদন করতে হবে।

যুক্তরাষ্ট্রে শিক্ষা খরচ খুবই উচ্চ। প্রায়শই এ ব্যয় মেটাতে ঋণ করতে হয় শিক্ষার্থীদের। এ পর্যন্ত প্রায় ৪ কোটি ৩০ লাখ মার্কিন নাগরিকের ওপর রয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি ডলার শিক্ষাঋণের বোঝা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত