26 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্থানে তেলজাত পণ্য সরবরাহ শুরু করল ইরান

আফগানিস্থানে তেলজাত পণ্য সরবরাহ শুরু করল ইরান

ইরান

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে তেলজাত পণ্য সরবরাহ শুরু করেছে ইরান। তালেবানদের অনুরোধে সাড়া দিয়ে ইরান পণ্য পাঠানো শুরু করেছে বলে ইরানের সংবাদ পত্রগুলোতে বলা হচ্ছে।

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর টালমাটাল রাজনৈতিক অবস্থার মধ্যে ইরান থেকে আফগানিস্তানে পণ্য পাঠানো বাধাগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় দেশটিতে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। আফগানিস্তানে তেলের যোগানদাতা দেশের মধ্যে ইরান অন্যতম।

আফগানিস্তানের প্রদেশগুলোতে নতুন করে গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান। এসব গভর্নর ইরান থেকে তেলের সরবরাহ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন বলে জানান ইরানের তেল, গ্যাস ও তেলজাত পণ্য রপ্তানি ইউনিয়নের প্রধান হামিদ হোসেইনি। তিনি জানান- ডিজেল ও পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেল আমদানির ওপর থেকে শূল্ক শতকরা ৭০ ভাগ কমিয়ে দিয়েছে আফগানিস্তান।

ইরানের শূল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ খোরাসানসহ আফগানিস্তানের সঙ্গে সমস্ত সীমান্ত ক্রসিং খোলা হয়েছে এবং পণ্য সরবরাহ করা হচ্ছে। আফগানিস্তানের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ইরান গত ৬ আগস্ট দেশটিতে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছিল।

সরকারি হিসাব অনুসারে- ইরান গত বছর আফগানিস্তানে তিন লাখ ৫৪ হাজার টন তেল ও তেলজাত পণ্য রপ্তানি করেছে।(পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী