26 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : গত ২৪ ঘন্টা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

বুধবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া চার জনের বাড়িই ময়মনসিংহে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচ জন ময়মনসিংহ ও একজন জামালপুরের বাসিন্দা।

তিনি আরও বলেন,  হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৯৮ জন। এর মধ্যে ১১ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী