33 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে অস্ত্র মামলার আসামি আটক

টেকনাফে অস্ত্র মামলার আসামি আটক


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে আলীর ডেইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলার পলাতক আসামি মোস্তফা কামালকে (৩১) আটক করেছে র‌্যাব-১৫। সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল তাকে আটক করে।

আটক মোস্তফা কামাল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ড আলীর ডেইল এলাকার হাকিম আলীর ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,  র‌্যাবের চৌকস দল ওই এলাকা থেকে মাদক ও অস্ত্র মামলার গ্রেফতারি ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামি মাদক ও অস্ত্র মামলার সাথে জড়িত এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেন।

তিনি আরো জানান, আটককৃত আসামিকে  পূর্বের মামলার গ্রেফতারি পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায়  মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

বিএনএ/ফরিদুল, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’