29 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জাইকার কাছে বাজেট সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

জাইকার কাছে বাজেট সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

জাইকার কাছে বাজেট সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

বিএনএ ডেস্ক: বৈশ্বিক আর্থিক অনিশ্চয়তা মোকাবিলায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা’র কাছে বাজেট সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন তিনি।

সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার জন্য জাপান সরকার ও জাইকার প্রতি কৃতজ্ঞতা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, দিনে দিনে জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী হয়ে উঠেছে। অর্থমন্ত্রীর বিশ্বাস, জাইকা ভবিষ্যতের বৈশ্বিক অনিশ্চয়তা বিবেচনা করে, প্রয়োজনীয় বাজেট সহায়তাসহ আমাদের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য আরও অর্থায়ন বাড়াবে।

সাক্ষাৎকালে ড. আকিহিকো তানাকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জাইকা প্রেসিডেন্ট বলেন, জাইকার সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক সূচকে বিভিন্ন প্রতিবেশী দেশের থেকে বর্তমানে অনেক এগিয়ে রয়েছে। সহযোগিতার সফল বাস্তবায়নের কারণে এ মুহূর্তে জাপানের সরকারি উন্নয়ন সহযোগিতার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশর অবস্থান অন্যতম।

সভায় আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়াসহ জাইকা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল