23 C
আবহাওয়া
৮:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কসবা সীমান্তে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

কসবা সীমান্তে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

কসবা সীমান্তে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

বিএনএ,ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

শনিবার (২৪ মে) রাত ১টার দিকে খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে রবিউল, আজাদসহ সাত থেকে আটজনের একটি দল। তাদের দেখে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে রবিউল এবং আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন অন্যরা।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রবিউল ও আজাদসহ তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ১৫০ থেকে ২০০ গজ অভ্যন্তরে থাকা অবস্থায় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এ বিষয়ে বিজিবি কোম্পানির কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী