31 C
আবহাওয়া
৪:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ৩ দর্শণার্থী অপহৃত

কক্সবাজারে ৩ দর্শণার্থী অপহৃত


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ঝর্ণা দেখতে গিয়ে দুই সহোদরসহ তিনজন দর্শণার্থী অপহরণের শিকার হয়েছেন। তাদের মধ্যে রিয়াদ নামে একজন রক্তাক্ত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

শুক্রবার (২৪মে) বিকাল ৩টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার বাঘঘোনা ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করলেও এখনো অপহৃত দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অপহৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব রূপকানিয়া এলাকার মো. মোস্তাক আহমদের ছেলে মো. ফজলুল করিম রিয়াদ (৩৫) ও মোহাম্মদ রিদওয়ান (২২) এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার বাঘঘোনা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে রিদওয়ান (১৮)।

পুলিশ জানিয়েছে, অপহৃত দুই ভাই রিয়াদ ও মোহাম্মদ রিদওয়ানের নোয়াখালিয়া পাড়ায় দোকান রয়েছে। স্থানীয় তরুণ রিদওয়ান তাদের দোকানের কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে দুই ভাই তাদের কর্মচারীকে সঙ্গে নিয়ে ঝর্ণা দেখতে যান। এক পর্যায়ে ঝর্ণা এলাকা থেকে মুখোশধারী ৪-৫ জনের দুর্বৃত্তের দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। গহীন পাহাড়ী এলাকার ভিতরে নিয়ে যাওয়ার সময় রিয়াদ পালিয়ে আসার চেষ্টা করলে অপহরণকারীরা তাকে মারধর করে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হলেও কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। তবে বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ের সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালালেও অপহৃতদের উদ্ধার করা যায়নি। অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী