23 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইভিএম জালিয়াতির মেশিন: রিজভী

ইভিএম জালিয়াতির মেশিন: রিজভী

ইভিএম জালিয়াতির মেশিন

 

বিএনএ ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম জালিয়াতির মেশিন; এটি দিয়ে আওয়ামী লীগ জনগণের ভোট কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (২৫ মে) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা সুস্পষ্টভাবে বলেছি, ইভিএম একটি জালিয়াতির মেশিন। এটি দিয়ে সুষ্ঠু ভোট হবে না। সুষ্ঠু ভোট হবে ব্যালটের মাধ্যমে।

রিজভী বলেন, ইভিএম দিয়ে যে সুষ্ঠু ভোট সম্ভব নয় তা বিভিন্ন দেশে প্রমাণিত হয়েছে। আর প্রমাণিত এরকম ব্যবস্থা যখন জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে, তখন বুঝতে হবে সরকারের কোনো ষড়যন্ত্র রয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার